গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক রমজান আলী রুবেল এর উপর হামলাকারী সন্ত্রাসী কলিম মেম্বারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন । আজ (মঙ্গলবার ১৩এপ্রিল) মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে সম্মিলিত সাংবাদিক সমাজ- গাজীপুর এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনের বক্তব্যে উঠে আসে সাংবাদিক জাতির বিবেক সেই বিবেককে যখন কেউ নষ্ট করতে চায় তখন আমরা সাংবাদিকরা কখনো বসে থাকব না। হুশিয়ার করে বলে দিতে চাই সাংবাদিকের উপর হামলা বরদাস্ত করা হবে না। যারা সুবিধাবাদী দল করেন কখনো বিএনপি কখনো জামাত কখনোবা আওয়ামী লীগর নাম ভাঙ্গিয়ে ভূমি দ্যসু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের মধ্যে অন্যতম কলিম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক রমজান আলী রুবেলের ওপর হামলাকারী ভূমি দ্যসু ও সন্ত্রাসী কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।উল্লেখ্যঃ সংবাদের তথ্য সংগ্রহের সময় গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারে ইউপি সদস্য কলিম উদ্দিন কর্তৃক চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন রমজান আলী রুবেলকে মারধর করা হয়েছে। জানা যায়, সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সরকারি বনের জমি দখল ও অবৈধ করাতকলের ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী রমজান আলী রুবেল জানান, কাওরাইদ ইউনিয়নের ১ নং ইউপি সদস্য কলিম উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে ইউপি সদস্য ও তার ছেলের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করে থানা নিয়ে আসেন।